33.4 C
Dhaka
Monday, June 22, 2026

সাবেক এমপি হেনরীর ২০ কোটি টাকা অবরুদ্ধের নির্দেশ আদালতের

advertisment
- Advertisement -spot_img

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ২০ কোটি ৬২ লাখ ৩৬ হাজার ৭০২ টাকা অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন দুদকের

আদালতে আবেদনের সময় দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আসিফ আল মাহমুদ জানান, বিভিন্ন ব্যাংকের ৬৮টি হিসাবের মাধ্যমে এই টাকা লেনদেন করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জিত হয়েছে বলে দুদক সন্দেহ করছে।

এর আগে, গত ২২ ডিসেম্বর জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া, গত ১২ জানুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে আদালত হেনরীর ৫০ বিঘা জমি ও তার ১৬টি গাড়ি জব্দের নির্দেশ দেন। একইসঙ্গে ১৯টি ব্যাংক হিসাব ও চারটি কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।

২০০৮ সালে জান্নাত আরা হেনরী সিরাজগঞ্জের সবুজ কানন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষিকা থেকে সরাসরি সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পেয়ে আলোচনায় আসেন। তবে ওই নির্বাচনে বিএনপির রুমানা মাহমুদের কাছে পরাজিত হন

পরে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ২০০৯ সালে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নিযুক্ত হন তিনি। তখন থেকেই ব্যাংক ঋণ কেলেঙ্কারিসহ নানা বিতর্কে তার নাম উঠে আসে।

২০২৪ সালের ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন জান্নাত আরা হেনরী। তবে তার সম্পদের উৎস নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠছিল, যা এখন দুদকের তদন্তের আওতায় এসেছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ