33.4 C
Dhaka
Monday, June 22, 2026

সালমান এফ রহমানের ৩৫৮ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

advertisment
- Advertisement -spot_img

সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহযোগীদের নামে থাকা ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

আদালতে দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী জানান, দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে সালমান এফ রহমানের ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধের নির্দেশ দেন

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

অনুসন্ধানে দেখা গেছে, সালমান এফ রহমান ও তার সহযোগীরা ব্যাংক হিসাবগুলো হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। এটি সফল হলে তদন্ত, মামলার বিচার ও অপরাধলব্ধ অর্থ বাজেয়াপ্তকরণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে এই ৩৫৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি

এর আগে ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌপথে পালানোর সময় সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন এবং দুদকের তদন্ত প্রক্রিয়া চলমান।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ