33.4 C
Dhaka
Monday, June 22, 2026

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

advertisment
- Advertisement -spot_img

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনের একাংশের নেতা-কর্মীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটা থেকে সোয়া দুইটা পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মানরা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালিত হয়।

এই কর্মসূচির ফলে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা দুর্ভোগে ফেলে যাত্রী ও যানবাহনের চালক-শ্রমিকদের

আন্দোলনকারীরা দাবি করেন, গত বৃহস্পতিবার ঘোষিত ৪২১ সদস্যের জেলা কমিটিতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ সংগঠনের পুরোনো ও সক্রিয় কর্মীদের অনেকেই বাদ পড়েছেন

অবরোধের সময় তারা গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরুদ্ধ করেন এবং কমিটি বাতিলের দাবিতে স্লোগান দেন।

এর আগে, শনিবার মানিকগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা ২৪ ঘণ্টার মধ্যে কমিটি স্থগিত না করা হলে মহাসড়ক অবরোধের ঘোষণা দেন।

বেলা সোয়া দুইটার দিকে আন্দোলনকারীরা ৭২ ঘণ্টার মধ্যে কমিটি স্থগিতের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন

সংগঠনের যুগ্ম সদস্যসচিব আশরাফুল ইসলাম বলেন, তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে

অবরোধ শেষে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের ভবনের কাঁচ ভাঙচুর করা হয়

জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক পাল্টা অভিযোগ করে বলেন, “জনসাধারণকে জিম্মি করে আন্দোলনকারীরা নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে।”

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ