28.3 C
Dhaka
Saturday, June 20, 2026

সন্ধ্যা থেকে সারাদেশে যৌথবাহিনীর পেট্রোলিং, চেকপোস্ট বৃদ্ধি

advertisment
- Advertisement -spot_img

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ সন্ধ্যা থেকে ঢাকাসহ সারাদেশে যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রেস সচিব বলেন, “ঢাকা শহরসহ যেসব এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেখানে যৌথবাহিনীর পেট্রোলিং বাড়ানো হবে। আজ সন্ধ্যা থেকে পুরো ঢাকা শহরেই এটি কার্যকর হবে। এতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনী একসঙ্গে যৌথভাবে টহল দেবে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হবে।”

তিনি আরও বলেন, “শুধু টহল নয়, গোয়েন্দা নজরদারি বাড়ানোরও সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের কার্যক্রম আরও জোরদার করবে এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আইন-শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি

শফিকুল আলম বলেন, ঢাকা শহরে যানজটের কারণে আইন-শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। তাই তাদের দ্রুততার সঙ্গে পৌঁছানোর জন্য মোটরসাইকেল দেওয়া হবে
তিনি জানান, প্রথম ধাপে পুলিশের জন্য ১০০টি মোটরসাইকেল কেনা হচ্ছে, পরে আরও ১০০টি যুক্ত হবে। অন্যান্য বাহিনীর জন্যও পর্যায়ক্রমে ৫০টি করে মোটরসাইকেল কেনার পরিকল্পনা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব গুরুত্বের সঙ্গে দেখছে, এজন্যই আজকের মিটিং হয়েছে। সব বাহিনীর প্রধানরা এতে উপস্থিত ছিলেন এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো অসহযোগিতা দেখছি না। সবাই সম্মিলিতভাবে কাজ করছে এবং আমরা আশা করছি দ্রুত দৃশ্যমান পরিবর্তন আসবে।”

কক্সবাজার ইস্যুতে আলোচনার বিষয়ে তিনি বলেন, “কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে আমরা প্রতিবেদন চেয়েছি। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি বিস্তারিত জানানো হবে।”

সারাদেশে কার্যক্রম চালু হবে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ঢাকা থেকে শুরু করে সারাদেশে এই পেট্রোলিং কার্যক্রম ধাপে ধাপে বিস্তৃত করা হবে। আজ সন্ধ্যা থেকেই এর কার্যকারিতা দেখা যাবে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ