31.6 C
Dhaka
Monday, June 22, 2026

আবার পেছাল জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি

advertisment
- Advertisement -spot_img

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি একদিনের জন্য মুলতুবি রেখেছে আপিল বিভাগ। আগামীকাল (বুধবার) এটি কার্যতালিকার প্রথমে রাখা হবে বলে জানিয়েছে আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। জামায়াত নেতা আজহারের পক্ষে তার আইনজীবী এহসান এ সিদ্দিকি রিভিউ আবেদন মঞ্জুরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির দণ্ড দেয়। পরে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করলে, ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।

এরপর ২০২০ সালের ১৯ জুলাই তিনি আপিল বিভাগে রিভিউ আবেদন করেন, যা দীর্ঘদিন ঝুলে থাকার পর সম্প্রতি কার্যতালিকায় আসে।

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এটিএম আজহারের মুক্তির দাবিতে সক্রিয় হয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে বিক্ষোভ-সমাবেশ চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে জামায়াতের আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন যে, মঙ্গলবার আদালতে অবস্থান নিয়ে স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। তবে সোমবার রাতে এই কর্মসূচি স্থগিত করার কথা জানান তিনি।

এরই মধ্যে আপিল বিভাগ আগামীকাল (বুধবার) রিভিউ শুনানির জন্য পুনরায় তালিকাভুক্ত করেছে মামলাটি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ