34.5 C
Dhaka
Saturday, June 20, 2026

রাজধানীর নিরাপত্তা নিয়ে রাতে ব্রিফিং, কথা বলবেন উপদেষ্টা আসিফ

advertisment
- Advertisement -spot_img

ঢাকা মহানগরের চলমান নিরাপত্তা জোরদারের বিশেষ কার্যক্রম পরিদর্শন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রাত ১০টা ১৫ মিনিটে বিজয় সরণির নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারে চলমান বিশেষ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং রাজধানীর সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন।

এ সময় উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ