34.5 C
Dhaka
Saturday, June 20, 2026

রাজবাড়ীতে পুলিশের ওপর আক্রমণ করে মাদক মামলার এক আসামিকে ছিনতাই।

advertisment
- Advertisement -spot_img

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল মফিজুল ইসলামের নেতৃত্বে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফরিদ শেখের বাড়িতে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে গ্রেপ্তার করে।

ফরিদ শেখকে গাড়িতে তোলার সময় তার পরিবারের সদস্যরা পুলিশকে হামলা করে। এ সময় পুলিশকে বাধ্য হয়ে ফরিদের হাতকড়া খুলে দিতে হয় এবং এসআই ওয়াহিদুল হাসানকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম জানিয়েছেন, ফরিদকে গ্রেপ্তার করার পর তার পরিবার পুলিশের ওপর হামলা চালায়, যার ফলে এসআই ওয়াহিদুল হাসান আহত হন। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন জানান, ফরিদ শেখ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী, যার বিরুদ্ধে রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। তার বাড়ি থেকে উদ্ধার হওয়া মাদক দ্রব্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ