বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ আত্মপ্রকাশ করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, আর সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম। সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বেও এসেছে নতুন নাম। বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হয়েছেন মহির আলম। এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন রাফিয়া রেহনুমা হৃদি।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে, ২০২৩ সালে আকতার ও নাহিদের নেতৃত্বে গঠিত সংগঠন ‘ছাত্রশক্তি’-এর ঢাবি শাখার সদস্য সচিব হিসেবেও কাজ করেছেন তিনি।
এদিকে, সদস্য সচিব জাহিদ আহসান ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী এবং সদস্য সচিব মহির আলম গণিত বিভাগের একই সেশনের ছাত্র।
সুত্রা২৪


