33.8 C
Dhaka
Saturday, June 20, 2026

‘স্থানীয় নির্বাচন এই মুহূর্তে সম্ভব মনে করছি না’ – নির্বাচন কমিশনার

advertisment
- Advertisement -spot_img

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ‘বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য সংসদ নির্বাচন পরিচালনা করা। আমরা এই কাজেই মনোযোগী আছি। ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে এবং এটি জুনের মধ্যে চূড়ান্ত হবে। জুনের পর ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে হলে, তফসিল অক্টোবর-নভেম্বরের মধ্যে ঘোষণা করতে হবে। তাই এই মুহূর্তে স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব মনে হচ্ছে না।’

বৃহস্পতিবার সকালে ঢাকার ধামরাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রক্রিয়া চলছে, তাতে সরকারের কোনো নির্দেশনা বা অনুরোধ এখনও আমাদের কাছে আসেনি। স্থানীয় নির্বাচন করতে হলে একাধিক ধাপে নির্বাচন করতে হয়, যার জন্য প্রায় এক বছর সময় লাগতে পারে। তাই, যদি আমরা এখন স্থানীয় নির্বাচন করি, তবে সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আয়োজন করা খুবই কঠিন হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম মিয়া এবং ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ