28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

নিজ দলের নেতা বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, যা বললেন সারজিস

advertisment
- Advertisement -spot_img

নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (জানাপা) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজ দলের এক নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ প্রসঙ্গে ধর্মীয় মূল্যবোধের প্রতি তার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান

শনিবার (১ মার্চ) দুপুরে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সারজিস লিখেছেন,

“রাজনীতির আগেও আমার পরিচয়—আমি একজন মুসলমান। এই পরিচয় আমি ধারণ করি এবং সবসময় করেই যাবো।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস বা দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে এমন কোনো রাজনীতি আমি করবো না। ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমাদের রাজনীতিতে স্থান পাবে না। যা ঘটেছে, তা অনিচ্ছাকৃত একটি ভুল।”

ভুল সংশোধনের প্রতিশ্রুতি

সারজিস স্বীকার করেন যে, কেউই নির্ভুল নয় এবং ভুল হলে তা সংশোধন করার মানসিকতা দলটির রয়েছে

তিনি বলেন, “আমাদের ভুল ধরিয়ে দিলে আমরা তা সংশোধন করবো, কোনো প্রকার ‘যদি’, ‘কিন্তু’ বা ‘অথবা’ ছাড়াই। আমাদের দলে এই সংস্কৃতি ছিল, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ।”

নতুন রাজনৈতিক দল জানাপার আত্মপ্রকাশ

গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টি (জানাপা) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এবং ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

তবে, দলের এক নেতার বিরুদ্ধে ওঠা সমকামিতার অভিযোগ এবং তা নিয়ে সারজিস আলমের প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ