33.8 C
Dhaka
Saturday, June 20, 2026

স্নিগ্ধর আবেগঘন পোস্ট “হাজারটা সন্তানের মা আজ ইফতারে কাঁদবে” শেয়ার করেছেন আসিফ।

advertisment
- Advertisement -spot_img

রমজান মুসলমানদের জন্য বরকতময় মাস, কিন্তু কিছু পরিবারের জন্য এই সময়টা বয়ে আনে অসহনীয় বেদনা। জুলাই অভ্যুত্থানে শহিদ হওয়া মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধর আবেগঘন একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

স্নিগ্ধ তার পোস্টে লিখেছেন—

“ইফতারের আসল উপাদান হলো পরিবার! কিন্তু আমার পরিবার আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে ফেরার অপেক্ষায় থাকতেন। প্রতিদিন ইফতারের সময় বলতেন— ‘কী দিয়ে ইফতার করলো আমার মুগ্ধ!’ আর যখন ফিরতো, আম্মুর মুখে থাকত এক অদ্ভুত প্রশান্তির হাসি। তখন স্পেশাল রান্নাও হতো, আমরা খেপাতাম— ‘আম্মার প্রিয় ছেলে এসেছে, তাই তো এত আয়োজন!’

“কিন্তু এবার ইফতারের সময় আম্মু কাঁদবেন। অবশ্যই কাঁদবেন। কারণ, আমার মুগ্ধ আর ফিরবে না।”

তিনি আরও লিখেছেন—

“আজ হয়তো হাজারটা সন্তানের মা কাঁদবে। এই কান্না থামানোর ক্ষমতা কারো নেই। ওপারে ভালো থাকুক সব শহিদরা। রমজান মোবারক, বাংলাদেশ।”

স্নিগ্ধর এই পোস্ট হৃদয়ে দাগ কেটেছে অনেকের। অধ্যাপক আসিফ নজরুল পোস্টটি শেয়ার করে শহিদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। রমজানের এই সময়টাতে তারা যেন একটু শান্তি পান, সেই প্রার্থনাই করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ