27.1 C
Dhaka
Thursday, June 11, 2026

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদকে স্বাধীনতা পদক ২০২৫-এ মরণোত্তর সম্মাননা দেওয়া হচ্ছে।

সোমবার (৩ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টটিতে বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও মুক্তচিন্তার প্রতীক আবরার ফাহাদ তার সাহসিকতার জন্য এই পদকে ভূষিত হয়েছেন। তার আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হলো। তার আদর্শ দেশবাসীকে আলোকিত করবে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের ছাত্রলীগের একদল নেতাকর্মী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ীদের বিচারের আওতায় এনে ২০২১ সালের ৮ ডিসেম্বর আদালত বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ