33.8 C
Dhaka
Saturday, June 20, 2026

রাজশাহীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত

advertisment
- Advertisement -spot_img

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়িহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ীর ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও আদরী (৩০)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, আর আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান। ঘটনার তদন্ত চলছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ