বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দেওয়া ৭ বছরের কারাদণ্ডের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। এর ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ই বহাল থাকল।
সোমবার (৩ মার্চ) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
গত বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট খালেদা জিয়াকে এই মামলায় খালাস দেন। তবে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল করলে তা পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে পাঠানো হয়। শুনানি শেষে আজ সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বহাল রাখেন।
প্রসঙ্গত, ২০১৮ সালের অক্টোবরে বিশেষ জজ আদালত এই মামলায় খালেদা জিয়াকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় একে একে সব মামলায় খালাস পান খালেদা জিয়া। সর্বশেষ এই রায়ের মাধ্যমে তার বিরুদ্ধে থাকা দণ্ড চূড়ান্তভাবে বাতিল হলো।
সুত্রা২৪


