রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১টা ২৩ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং আদালতের হাজতখানায় রাখা হয়।
এর আগে, সোমবার (৩ মার্চ) ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মুখপাত্র, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। একই দিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজড ইউনিটের উপ-পরিদর্শক জোনাঈদ হোসেন মোহাম্মদপুর থানায় এই মামলাটি দায়ের করেন।
গত বছর কোরবানির ঈদে সাদিক অ্যাগ্রো আলোচনায় আসে, যখন প্রতিষ্ঠানটি থেকে ১৫ লাখ টাকা প্রাথমিক দর দিয়ে ছাগল কেনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন তৎকালীন এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর থেকেই প্রতিষ্ঠানটি এবং ইমরান হোসেন ব্যাপক
সুত্রা২৪


