32.1 C
Dhaka
Saturday, June 20, 2026

পদোন্নতিপ্রাপ্ত ৩৭ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরালেন ডিএমপি কমিশনার

advertisment
- Advertisement -spot_img

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) পদে পদোন্নতিপ্রাপ্ত ২৭ জন ও সহকারী পুলিশ সুপার (এসি) পদে পদোন্নতিপ্রাপ্ত ১০ জন কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বৃহস্পতিবার (৬ মার্চ) ডিএমপি সদর দপ্তরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্যাজ পরানো হয়।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপাররা:
গোয়েন্দা-রমনা বিভাগের মো. ইলিয়াস কবির, সোয়াটের নাসিদ ফরহাদ, প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের মেরিনা আক্তার, সচিবালয় নিরাপত্তার মোহাম্মদ আবির হাসান, তেজগাঁও জোনের সালেহ মুহম্মদ জাকারিয়া, ট্রাফিক-কোতয়ালী জোনের পীযূষ কুমার দে, সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. বকুল হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা।

পদোন্নতিপ্রাপ্ত সহকারী পুলিশ সুপাররা:
শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জিয়া উদ্দিন খান, মো. সেলিম রেজা, এসএম হাসিবুর রহমান বাবু, সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম, অমল কান্তি রায়সহ আরও কয়েকজন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন।

গত ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করা হয়। এতে ডিএমপির ২৭ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার এবং ১০ জন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে উন্নীত করা হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ