34.1 C
Dhaka
Saturday, June 13, 2026

চট্টগ্রামে পারিবারিক কলহের কারণে জামাইয়ের হাতে শাশুড়ি খুন

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক ঝগড়ার জেরে জামাই হেলাল উদ্দিন (মানিক) নিজের শাশুড়ি রশিদা বেগম (৪৫) কে হত্যা করেছে। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন পূর্ব পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রশিদার মেয়ে জামাই হেলাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক শুরু হলে স্ত্রী কাজের জন্য বাইরে চলে যান। এরপর শাশুড়ির সঙ্গে জামাইয়ের তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে হেলাল উদ্দিন লোহার রড দিয়ে শাশুড়িকে আঘাত করে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে হেলাল উদ্দিন পলাতক রয়েছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ