35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

advertisment
- Advertisement -spot_img

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চার মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফুল ইসলাম সিয়াম (২০) ও জিৎ সরকার (১৯)।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে ভুক্তভোগী নারীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) রাতে ওই নারীকে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাঁও ঋষিপাড়া নয়াবাড়ী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ভুক্তভোগী নারী চাঁদপুর জেলার মতলব উপজেলার বাসিন্দা। পারিবারিক কলহের কারণে তিনি স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি ছেড়ে সদরঘাটে আসেন। সেখান থেকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় পৌঁছালে রাত হয়ে যায়। তখন দুই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। তারা আশ্রয় দেওয়ার কথা বলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়, যেখানে আরও দুইজন আগে থেকেই অবস্থান করছিল।

ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, “তিনজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে, আরেকজন ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এতে দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, তবে বাকি দুইজন পালিয়ে যায়। গৃহবধূ জানিয়েছেন, তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং পলাতক দুই আসামিকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

sutra24

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ