29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

গজারিয়ায় র‍্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক কারবারি আটক

advertisment
- Advertisement -spot_img

মুন্সীগঞ্জের গজারিয়ায় র‌্যাব-১১-এর অভিযানে দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে। পরে তল্লাশি চালিয়ে একটি সন্দেহজনক পিকআপ ভ্যান থামানোর সংকেত দিলে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তবে র‌্যাব সদস্যরা সেটি আটকে দিয়ে চালক আব্দুল মালেককে আটক করে এবং গাড়ি থেকে দুই মণ গাঁজা উদ্ধার করে।

আটক মাদক কারবারি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।

এ ঘটনায় রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় র‌্যাবের ডিএডি মো. মজিবুর রহমান বাদী হয়ে গজারিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। গজারিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, র‌্যাবের পক্ষ থেকে আটক আসামি ও উদ্ধারকৃত মাদক থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ