32.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

শ্রমিকদের বিক্ষোভে বনানীতে তীব্র যানজট, ৬ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

advertisment
- Advertisement -spot_img

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ প্রায় ৬ ঘণ্টা পর দুপুর ১টার দিকে প্রত্যাহার করা হয়।

সড়ক অবরোধের কারণে বনানী ও আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা দীর্ঘসময় যানজটে আটকা পড়ে ভোগান্তির শিকার হন। অনেকেই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছান।

বনানী থানার ওসি জানান, সকাল ৭টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রুবিনা আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হন। এ ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা বনানীর গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন, যা মহাখালী, গুলশান ও তেজগাঁওয়ের সড়ক চলাচলেও প্রভাব ফেলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের আশ্বাসে দুপুর ১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ