29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল

advertisment
- Advertisement -spot_img

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পুনর্বহাল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত স্বাধীনতা পুরস্কারের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০০৩ সালে জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) ২০১৬ সালে বাতিল করা হলেও, সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট রায়ে এই পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান বিবেচনায় সরকার পূর্বের বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার করা হয়। তখন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিএনপি এ সিদ্ধান্তকে সংকীর্ণ রাজনীতির উদাহরণ হিসেবে দেখলেও, সরকারপক্ষ বলেছিল এটি ইতিহাস বিকৃতি রোধের পদক্ষেপ।

সে সময় জাতীয় জাদুঘর থেকে তার স্বাধীনতা পুরস্কারের মেডেল ও সনদ সরিয়ে ফেলার সুপারিশও করা হয়। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার পুরস্কার আবার স্বীকৃতি পেল।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ