35.3 C
Dhaka
Wednesday, June 10, 2026

প্রধান উপদেষ্টা আমাদের সবচেয়ে বড় সম্পদ: ড. আনিসুজ্জামান

advertisment
- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে বর্ণনা করেছেন তার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (১১ মার্চ) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব। প্রধান উপদেষ্টা আমাদের সবচেয়ে বড় সম্পদ। যেসব দেশে এই অর্থ গেছে, তারা উপকারভোগী হওয়ায় সহজে ফেরত দিতে চায় না। তবে প্রধান উপদেষ্টার প্রতি তাদের আস্থা রয়েছে এবং তারা সহযোগিতার প্রস্তাব দিয়েছে। আমরা দ্রুত কাজ করছি এবং আশাবাদী সফল হব।”

কোন কোন দেশ থেকে সহযোগিতার প্রস্তাব এসেছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি প্রকাশ করা সম্ভব নয়। কিছু গোপনীয়তা রক্ষা করা জরুরি, কারণ যাঁরা টাকা নিয়ে গেছেন, তাঁরাও বসে নেই।”

তিনি আরও জানান, পাচারকৃত অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থা নিতে হবে। বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ