29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের মন্তব্য অযাচিত: পররাষ্ট্র মন্ত্রণালয়

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্যকে ‘অযাচিত’ বলে অভিহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম।

তিনি বলেন, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাইরের কোনো দেশের মন্তব্য বা হস্তক্ষেপ কাম্য নয়। ভারতের সাম্প্রতিক মন্তব্য অযাচিত।”

ভারত-বাংলাদেশ সীমান্তে চলমান হত্যাকাণ্ড প্রসঙ্গে মুখপাত্র জানান, “সীমান্ত হত্যা বন্ধ করতে উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি একটি সংবেদনশীল বিষয়, এবং বাংলাদেশ সরকার এই ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতা স্বাভাবিক থাকলেও শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি বলেও জানান মুখপাত্র।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আসন্ন বাংলাদেশ সফর প্রসঙ্গে রফিকুল আলম বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে, এবং আমরা আশাবাদী, রোহিঙ্গা সমস্যার সমাধান দ্রুতই হবে।”

প্রধান উপদেষ্টার চীন সফর

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনের উদ্দেশ্যে রওয়ানা করবেন। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ