29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে জামায়াতের বৈঠক: টেকসই গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের ওপর জোর

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে জামায়াতে ইসলামী নেতারা বৈঠক করেছেন, যেখানে টেকসই গণতন্ত্র, জাতীয় ঐক্য এবং সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে জামায়াত নেতৃবৃন্দ অংশ নেন।

জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৈঠক শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, “আমরা নির্বাচনী সংস্কার, সুষ্ঠু নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা করেছি। জাতিসংঘ মহাসচিব আমাদের বেশিরভাগ বক্তব্য সমর্থন করেছেন এবং সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ