28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

জাতিসংঘ মহাসচিব সংস্কার নিয়ে কোনো মন্তব্য করেননি: মির্জা ফখরুল

advertisment
- Advertisement -spot_img

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্কারের ব্যাপারে কোনো মন্তব্য করেননি, কারণ এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সাথে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মির্জা ফখরুল জানান, বৈঠকে বাংলাদেশে সংস্কার নিয়ে গঠিত কমিশনগুলোর কার্যক্রম জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “আমরা যে সংস্কারের কথা বলছি, তা আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং এর সঙ্গে জাতিসংঘের কোন সংশ্লিষ্টতা নেই।”

ফখরুল বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা নির্বাচনী সংস্কারের মাধ্যমে দ্রুত শেষ করে নির্বাচন করার পর পরবর্তী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমাদের টাইমফ্রেম নির্ধারণের বিষয়টি আমাদের অভ্যন্তরীণ আলোচনা, আমরা জাতিসংঘ মহাসচিবকে সেটি দিতে যাব না।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ