29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর অত্যন্ত অর্থবহ: পররাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অন্তর্বর্তী সরকার ও দেশের ভবিষ্যতের জন্য তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১৫ মার্চ) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মো. তৌহিদ হোসেন বলেন, “জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। তিনি রোহিঙ্গা জনগণের অধিকার রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা চাই রোহিঙ্গাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের ফিরিয়ে আনা হোক, এবং এ ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা কামনা করছি।”

অন্যদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে আরও তহবিল সংগ্রহের আহ্বান জানান।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ