28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

advertisment
- Advertisement -spot_img

চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ঢাকা ত্যাগ করেছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদায় নেন।

বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে বিদায়ী আলাপ করেন।

চার দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার তিনি ঢাকা আসেন। সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। শনিবার সকালে তিনি গুলশানে জাতিসংঘের নতুন ভবন উদ্বোধন করেন এবং ঐকমত্য কমিশন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর ইফতার ও নৈশভোজের মাধ্যমে তার ঢাকার কর্মসূচি শেষ হয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ