27.3 C
Dhaka
Tuesday, June 16, 2026

মাগুরার সেই শিশুর পরিবারের দায়িত্ব নেবেন জামায়াত আমির

advertisment
- Advertisement -spot_img

মাগুরার আট বছরের শিশুটির পাশবিক নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় তার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

রোববার (১৬ মার্চ) জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করা হয়। নিজের ভেরিফায়েড আইডিতেও তিনি বিষয়টি শেয়ার করেছেন। শিশুটি প্রায় ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় স্থানীয় জনগণ একদিকে শোকাহত, অন্যদিকে দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানিয়েছেন। এর মধ্যে, জামায়াত আমির ঘোষণা দিয়েছেন যে, তার দল শিশুটির পরিবারের দায়িত্ব নেবে।

তিনি বলেন, “মাগুরার শিশুটির পরিবার অত্যন্ত অসহায়। তার পিতা একজন মানসিক রোগী এবং পরিবারের অন্য কোনো পুরুষ সদস্য নেই। মানবিক কারণে জামায়াতে ইসলামী এই পরিবারের দায়িত্ব গ্রহণ করছে, ইনশাআল্লাহ।”

ড. শফিকুর রহমান আরও জানান, পরিবারকে অবহিত করা হয়েছে এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন, যাতে তারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

এর আগে ১৫ মার্চ, জামায়াত আমির মাগুরার শ্রীপুর উপজেলায় শিশুটির বাড়ি গিয়ে ঘটনার দ্রুত বিচার দাবি করেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ