30.5 C
Dhaka
Sunday, June 21, 2026

ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা নেই: মাসুদ সাঈদী

advertisment
- Advertisement -spot_img

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী জানিয়েছেন, ছাত্রদের নতুন দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তার মতে, ছাত্রদের দল গঠনের পেছনে জামায়াতের কোনো ভূমিকা নেই।

মঙ্গলবার (১৮ মার্চ) পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “ছাত্ররা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিজস্ব চিন্তা থেকে নতুন দল গঠন করেছে। তারা মনে করছে, শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন সম্ভব নয়, তাই তারা রাজনৈতিক দল গঠন করেছে।”

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামীতে কোনো পরিবারতন্ত্র নেই। দল সবসময় যোগ্যতার ভিত্তিতে মনোনয়ন দেয় এবং সবাই তা মেনে নেয়। এখানে ব্যক্তির ইচ্ছার কোনো সুযোগ নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, নায়েবে আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ