জামালপুরের ইসলামপুরে এক যুবদল নেতার বিরুদ্ধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবদল নেতা হামিদুর রহমান মলিন ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করার পর যুবদল নেতা মলিন থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফকে প্রভাবিত করতে চেয়েছিলেন। যুবদল নেতা মলিন ওসিকে ফোন করে তাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার হুমকি দেন।
ওসি সাইফুল্লাহ সাইফ এ বিষয়ে জানান, তার ওপর হুমকি দেওয়ার পর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তবে যুবদল নেতা মলিনের ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
এদিকে, ১১ মার্চ ইসলাপুরের চরপুটিমারী ইউনিয়নে একটি মারধরের ঘটনা ঘটেছিল, যার পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ একটি মামলা দায়ের করা হয়। ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করে।
সুত্রা২৪


