28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

এসময় সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তিনি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়েও আলোচনা করেন, যা দুই দেশের সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতায় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও, সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর গতিশীল কার্যক্রম, উচ্চপদস্থ পর্ষদের সুপারিশ এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের চিকিৎসার জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রতি তার প্রশংসা ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ