28.5 C
Dhaka
Sunday, June 21, 2026

ভোটের বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে এনসিপি

advertisment
- Advertisement -spot_img

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভোটের বয়স ১৬ বছর করার প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনে জমা দিতে যাচ্ছে। একই সঙ্গে, নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স ২১ বছরের বদলে ২৩ বছর করার প্রস্তাবও তারা সামনে আনবে।

শনিবার (২২ মার্চ) সকালে বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এ কথা জানান। তিনি জানান, আগামীকাল (রোববার) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে তাদের প্রস্তাব ও মতামত জমা দেওয়া হবে।

এ সময় সারোয়ার তুষার বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে, যার মধ্যে ১১১টি প্রস্তাব আলোচনা ছাড়াই বাস্তবায়নযোগ্য বলে মনে করা হয়েছে। তবে, এনসিপি মনে করে, এই ১১১টি সুপারিশের বিষয়ে আরও আলোচনা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “১৯৭২ সালের সংবিধান বর্তমান পরিস্থিতিতে গ্রহণযোগ্য নয়। দেশে নতুন সংবিধান প্রয়োজন এবং আগামী নির্বাচনে একটি গণপরিষদ নির্বাচন প্রয়োজন।”

এছাড়া তিনি জানান, এনসিপি তাদের প্রস্তাবের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আরও কার্যকরী পরিবর্তন

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ