28.5 C
Dhaka
Sunday, June 21, 2026

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ: এক ব্যক্তির একাধিক মিডিয়া মালিকানা নিষিদ্ধ

advertisment
- Advertisement -spot_img

গণমাধ্যম সংস্কার কমিশন সুপারিশ করেছে যে, এক ব্যক্তি একাধিক সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেলের মালিকানা রাখতে পারবেন না। তাকে একটি মাধ্যম বেছে নিতে হবে। এছাড়া বড় মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি হিসেবে রূপান্তরিত করতে হবে, যাতে সবার শেয়ার থাকবে এবং জনগণ তাদের মধ্যে অংশগ্রহণ করতে পারবে।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।

সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ‘ওয়ান হাউস, ওয়ান মিডিয়া’ নীতি প্রস্তাব করছি এবং বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসিত করতে হবে। একটি জাতীয় সম্প্রচার সংস্থা গঠন করতে হবে, যা স্বায়ত্তশাসনের ভিত্তিতে পরিচালিত হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “গণমাধ্যমে কালো টাকা ঢুকে গেছে এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মালিকানা বিতরণ করা হয়েছে।”

কমিশন তার প্রতিবেদনে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি ও ‘শিক্ষানবিশ সাংবাদিক’ হিসেবে এক বছরের কাজের প্রস্তাব দিয়েছে, পরে তারা প্রমোশন পাবে।

sutra24

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ