28.5 C
Dhaka
Sunday, June 21, 2026

টঙ্গীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

advertisment
- Advertisement -spot_img

টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা। রবিবার (২৩ মার্চ) সকাল ৭টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা এ অবরোধ শুরু করেন।

দেড় ঘণ্টার এই অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপে সকাল ৮টা ৩০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা এখনও কারখানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন।

কেন এই বিক্ষোভ?
শ্রমিকদের অভিযোগ, ২০ মার্চ তাদের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তা দেয়নি। রবিবার সকালে কাজে এসে তারা কারখানা বন্ধের নোটিশ দেখতে পান, এরপরই তারা বিক্ষোভে ফেটে পড়েন এবং মহাসড়কে নেমে আসেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, “শনিবার প্রতিষ্ঠানটি ১,৫০০ শ্রমিকের মধ্যে ১,২৫০ জনের বেতন পরিশোধ করে। এরপর কর্তৃপক্ষ ঘোষণা দেয়, কাজ না করলে বাকি শ্রমিকদের বেতন দেওয়া হবে না এবং কারখানা বন্ধ করে দেয়।”

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগ থেকে স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, “২৩ মার্চ থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা নিয়ম বহির্ভূতভাবে কাজ বন্ধ করে উচ্ছৃঙ্খল আচরণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশঙ্কা, শ্রমিকরা কারখানায় নাশকতা চালাতে পারে।”

এরপরও শ্রমিকরা তাদের দাবি আদায়ে কারখানার সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ