বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও সুসংগঠিত করতে দেশের ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা এবং সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিগুলোর অনুমোদন দেন।
নতুন কমিটিগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্ররাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের প্রতি গুরুত্বারোপ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে নারীদের সম্পৃক্ততা সীমিত ছিল, যা এবার নতুনভাবে বিস্তৃতি লাভ করছে। নতুন কমিটির ঘোষণার ফলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
নতুন কমিটিগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং গ্রিন ইউনিভার্সিটির কমিটিতে নারীরা নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা বলেন, “আমরা সংগঠনকে আরও সুসংগঠিত করতে কাজ করছি, যাতে ভবিষ্যতে এটি জাতীয় সংকট মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।” তিনি আরও জানান, গত জুলাই-আগস্টে ছাত্রদল যে সাহসী ভূমিকা রেখেছে, তা ভবিষ্যতেও ধরে রাখার জন্য নতুন নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি সর্বদা সক্রিয় থাকবে বলে তিনি আশ্বাস দেন।
নতুন কমিটিগুলোর শীর্ষ পাঁচ পদে দায়িত্বপ্রাপ্তরা:
✅ নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল
- সভাপতি: শাহারিয়ার হোসেন পলিন
- সিনিয়র সহ-সভাপতি: সাবিহা জাকির
- সাধারণ সম্পাদক: নাফিস ইমতিয়াজ
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: এস. এম শিহাব
- সাংগঠনিক সম্পাদক: মোঃ তানভীর আঞ্জুম খান
✅ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল
- সভাপতি: ফাইয়াজ কবির (তাওয়াফ)
- সিনিয়র সহ-সভাপতি: নাজমুল আলম পলক
- সাধারণ সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আলী আরমান লাবীব
- সাংগঠনিক সম্পাদক: ওয়াহিদা আক্তার
✅ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল
- সভাপতি: শামসুদ্দোহা শাওন
- সিনিয়র সহ-সভাপতি: মোঃ ফয়সাল ইসলাম
- সাধারণ সম্পাদক: আবির মাহমুদ উৎস
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সানজিদ নেওয়াজ আজান
- সাংগঠনিক সম্পাদক: হাসিবুল ইসলাম আকাশ
✅ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ছাত্রদল
- সভাপতি: দেওয়ান মোঃ আলীফ
- সিনিয়র সহ-সভাপতি: এরিশা শিবিব
- সাধারণ সম্পাদক: মোঃ লাবিব মুসাব্বির
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মুরছালিন মাহমুদ খান
- সাংগঠনিক সম্পাদক: হাসিবুল হাসান সানিয়াদ
✅ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল
- সভাপতি: রাকিবুল হাসান (চাঁদ)
- সিনিয়র সহ-সভাপতি: ফেরদাউস আহমেদ মিঠু
- সাধারণ সম্পাদক: ইব্রাহীম খলিল (হৃদয়)
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: শ্রী বিপুল চন্দ্র দাস
- সাংগঠনিক সম্পাদক: আবদুল্লাহ্ আল মঈন
✅ গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল
- সভাপতি: মোহাম্মদ হানিফ হাসান
- সিনিয়র সহ-সভাপতি: ফেরদৌস খান তানিম
- সাধারণ সম্পাদক: কাজী মাজিদুল
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সাঈম মিয়া
- সাংগঠনিক সম্পাদক: সাদিকা হক শুকতারা
✅ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদল
- সভাপতি: মাহামুদুল হাসান নাঈম
- সিনিয়র সহ-সভাপতি: তানভীর আহমেদ
- সাধারণ সম্পাদক: মাহামুদুর রহমান আবীর
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: বখতিয়ার সানি
- সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ মহিব্বুর রহমান (সিফাত)
✅ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ছাত্রদল
- সভাপতি: সায়েম উল হক সিকদার
- সিনিয়র সহ-সভাপতি: মোঃ ইনজাম মাহমুদ
- সাধারণ সম্পাদক: আবির হোসেন
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মাজহারুল ইসলাম মঞ্জুর
- সাংগঠনিক সম্পাদক: শেখ মোঃ মনিরুজ্জামান
✅ ইউনিভার্সিটি অব স্কলার্স ছাত্রদল
- সভাপতি: মোঃ জুয়েল রানা
- সিনিয়র সহ-সভাপতি: মোঃ মেহেদী হাসান বুলবুল
- সাধারণ সম্পাদক: গোলাম আজম আকাশ
- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মাঈনুল ইসলাম
- সাংগঠনিক সম্পাদক: আবিদ হাসান শান্ত
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা আশা প্রকাশ করেন, “এই নতুন কমিটি ছাত্ররাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্বের পথকে আরও সুগম করবে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সুত্রা২৪


