32.8 C
Dhaka
Wednesday, June 10, 2026

চীনে পৌঁছেছেন ড. ইউনূস

advertisment
- Advertisement -spot_img

বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে তার বহনকারী বিমানটি হাইয়ান বিমানবন্দরে অবতরণ করে। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের হাইয়ান প্রদেশের ভাইস গভর্ণর কিওনগাই বো।

ড. ইউনূস ২৭ মার্চ চীনের হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং উদ্বোধনী সেশনে বক্তব্য রাখবেন। সফরের সময় তার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াংয়ের বৈঠক এবং বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকও হবে।

সফরে ছয় থেকে আটটি সমঝোতা স্মারক সই হতে পারে এবং বাংলাদেশকে এক থেকে দুই বিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রদানের ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ