27.8 C
Dhaka
Sunday, June 21, 2026

প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের অন্নপূর্ণা-১ পর্বত জয় করলেন বাবর আলী

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) পর্বত শৃঙ্গে সফলভাবে পৌঁছেছেন, যা বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি নতুন মাইলফলক। সোমবার (৭ এপ্রিল) সকাল ৮:০০ টায় তিনি এই পর্বত শৃঙ্গে পৌঁছান। তার সঙ্গে ছিলেন নেপালি গাইড ফূর্বা অংগেল শেরপা।

এই অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান ও নেপালের অভিযানের পরিচালক মোহন লামসাল গণমাধ্যমকে বাবর আলীর এই কৃতিত্ব নিশ্চিত করেছেন।

ফরহান জামান বলেন, “বাবর আলী অন্নপূর্ণা-১ শীর্ষে পৌঁছানোর মাধ্যমে বাংলাদেশের পর্বতারোহণে একটি নতুন অধ্যায় শুরু করেছেন। তার কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির ফলস্বরূপ এই সাফল্য এসেছে, যা বাংলাদেশের পর্বতারোহণে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বাবর আলী, পেশায় একজন চিকিৎসক, চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। গত বছর, তিনি বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ পর্বত লোৎসে জয় করেছিলেন, এবং এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পর্বতগুলো জয় করেছিলেন।

অন্নপূর্ণা-১, যা বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত, এটি পর্বতারোহীদের জন্য অত্যন্ত বিপজ্জনক হিসেবে পরিচিত। বাবর আলী তার অভিযানে ২৪ মার্চ নেপাল পৌঁছান এবং ২৮ মার্চ অন্নপূর্ণা বেজক্যাম্পে পৌঁছান। সেখানে একদিন বিশ্রাম নিয়ে, উচ্চতার সাথে মানিয়ে নিতে ৫২০০ মিটার উচ্চতায় ক্যাম্প ১ এবং ৫৭০০ মিটার উচ্চতায় ক্যাম্প ২–এ দুই রাত কাটান। ২ এপ্রিল তিনি আবার বেজক্যাম্পে ফিরে আসেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ