বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন। সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জাহেদা পারভীন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, আশিক চৌধুরী বিডা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতাদি এবং অন্যান্য সুবিধা পাবেন।
গত বছরের ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে তাকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ওই সময়ে বলা হয়েছিল যে, তিনি বিডা চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করবেন অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে।
এ পর্যন্ত বিডা চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরী বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। তার প্রচেষ্টায় ঢাকা অনুষ্ঠিত হচ্ছে ৪ দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন, যেখানে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।
সুত্রা২৪


