29.6 C
Dhaka
Friday, June 19, 2026

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

মুন্সীগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সোমবার (৭ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত একটি আলোচনা সভায় এ তথ্য প্রকাশ করেন।

তিনি বলেন, “মুন্সীগঞ্জ ঢাকার খুব কাছেই অবস্থিত, কিন্তু দীর্ঘদিন ধরে এটি অবহেলিত ছিল। আমরা এখন দ্রুত কিছু কাজ বাস্তবায়ন করতে চাই। এজন্য একাধিক উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে আমরা শিগগিরই এখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চাই। ইতোমধ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে এবং সম্ভবত এক মাস বা দুই মাসের মধ্যে কাজ শুরু হবে।”

তিনি আরও জানান, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর বিশ্ববিদ্যালয়ের স্থাপন নিয়ে আলোচনা করা হবে। তবে প্রথমে মেডিকেল কলেজের কাজ সম্পন্ন করতে হবে।

ইদ্রাকপুর দুর্গ সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিক্রমপুরের ঐতিহ্য গুরুত্বপূর্ণ, এবং ইদ্রাকপুর কেল্লা সংস্কারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ইতিমধ্যেই একটি পরিকল্পনা দিয়েছেন। এই সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থও তারা প্রদান করবেন।

মুন্সীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ব্যাপারে তিনি জানান, শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত ৪ লেন সড়ক নির্মাণের বিষয়ে আলোচনা হয়েছে এবং দুইটি সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হবে।

অন্যদিকে, গজারিয়া উপজেলার ফুলদী নদীতে সেতু নির্মাণের দাবি জানানো হলে তিনি বলেন, এই প্রকল্পে প্রায় আড়াই থেকে তিনশ কোটি টাকা প্রয়োজন হবে এবং পরবর্তীতে এই কাজটি শুরু হবে।

এছাড়া, কৃষি উপদেষ্টা জানান, টংগিবাড়ী উপজেলায় একটি হিমাগার নির্মাণ করা হয়েছে, যা আলু সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ।

এ অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, সংস্কৃতি, শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ