28 C
Dhaka
Saturday, June 13, 2026

সড়ক দুর্ঘটনায় নিহত তিন জামায়াত কর্মীর দাফন সম্পন্ন, জানাজায় জনস্রোত

advertisment
- Advertisement -spot_img

রাজশাহীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত তিন জামায়াত কর্মীর মরদেহ নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৩টায় সদর উপজেলার ঘোরাপাখিয়া ইউনিয়নের বহরম ঢবের স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। নিহতরা হলেন—জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)। তারা সকলেই চাঁপাইনবাবগঞ্জের ঘোরাপাখিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা। দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জেলা আমির মাওলানা আবু জার গিফারী ও জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর বলেন, “এই দুর্ঘটনা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরিবারগুলোর পাশে থাকার চেষ্টা করবো।”

উল্লেখ্য, শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাতে রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় দুটি বাসে করে জামায়াত কর্মীরা পিরোজপুরে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতে যাচ্ছিলেন। পথে একটি বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ৫০ জন আহত হন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ