28.6 C
Dhaka
Wednesday, June 10, 2026

ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেপ্তার: প্রেস সচিব

advertisment
- Advertisement -spot_img

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে সোমবার (৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে আয়োজিত বিক্ষোভ কর্মসূচির সময় সহিংসতা, দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, সহিংস ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।

পুলিশ সদরদপ্তরের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছেন। এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ৯টি মামলা রুজু হয়েছে।

প্রেস সচিব আরও বলেন, জননিরাপত্তা ও আইনের শাসনের পরিপন্থী এসব ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের বিরুদ্ধে অতিরিক্ত মামলার প্রস্তুতিও চলছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ