33.9 C
Dhaka
Sunday, June 21, 2026

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কী চাইবে বিএনপি, জানালেন সালাহউদ্দিন

advertisment
- Advertisement -spot_img

বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়ার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিএনপি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তিনি আরও বলেন, “ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার পর বিএনপি পরবর্তী পদক্ষেপ নেবে।”

সালাহউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, বৈঠকে দলের প্রধান দাবী হবে নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপের উপস্থাপন।

এছাড়া, ইউনূস-মোদির বৈঠককে বিএনপি স্বাগত জানিয়েছে এবং তাদের আলোচনায় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ