33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

“গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্বাচিত সরকারের প্রয়োজন” — আমির খসরু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে নির্বাচিত সরকারের মাধ্যমে এটি চলমান রাখতে হবে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন’ থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, “বিএনপির রাজনীতি হচ্ছে বিনিয়োগের রাজনীতি। আমাদের পলিসির কারণেই আজ বাংলাদেশে গার্মেন্ট শিল্পের সম্প্রসারণ এবং প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি ঘটেছে।”

তিনি আরও বলেন, “বিএনপির শাসনামলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল উল্লেখযোগ্য। যখন আমরা ক্ষমতা ছাড়ি, তখন বাংলাদেশের প্রবৃদ্ধির হার ছিল ৭.০৬ শতাংশ। সেই ধারা অব্যাহত থাকলে আজকের বাংলাদেশে প্রবৃদ্ধির হার ১০ শতাংশের বেশি হওয়ার কথা ছিল। কিন্তু বিগত বছরগুলোতে সেই ধারাটি নষ্ট হয়ে গেছে।”

বিনিয়োগ সম্মেলনে দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “একজন বক্তা বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে। সুতরাং, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটি অব্যাহত রাখতে হবে।”

আমির খসরু আরো বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে, এবং এটি অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে হতে হবে। নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখা উচিত। এটি বিনিয়োগকারীদের জন্য বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে, এবং তারা এ ধরনের একটি পরিবেশে বিনিয়োগ করতে বেশি আগ্রহী থাকে।”

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ