32 C
Dhaka
Sunday, June 21, 2026

বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পেলেন ইয়াংওয়ান চেয়ারম্যান কিহাক সাং

advertisment
- Advertisement -spot_img

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং-কে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্মানসূচক নাগরিকত্ব (অনারারি সিটিজেনশিপ) প্রদান করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট ২০২৫-এ প্রধান অতিথি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কিহাক সাংয়ের হাতে বাংলাদেশের পাসপোর্ট তুলে দেন।

এর আগে, মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিহাক সাংয়ের নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধিদল অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। তারা বাংলাদেশে বৃহৎ বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। প্রতিনিধিদলে বস্ত্র ও তৈরি পোশাক, লজিস্টিকস, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিরা চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড পরিদর্শন করার পর, কিহাক সাংয়ের ৪৫ বছরের বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে অবদান রাখার জন্য তাকে এই সম্মানজনক নাগরিকত্ব প্রদান করা হয়। আশির দশকে বাংলাদেশের পোশাক শিল্পে প্রথম বিদেশি বিনিয়োগকারী ছিলেন কিহাক সাং, যিনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিল্প খাতে কাজ করে বৈদেশিক আয়ের পাশাপাশি বিপুল কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ