চীনের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হান্ডা বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে তারা উন্নতমানের বোনা বস্ত্র, রঞ্জন প্রক্রিয়া এবং পোশাক উৎপাদন করবে।
বুধবার (৯ এপ্রিল) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এই তথ্য জানান।
বার্তায় বলা হয়, চীনা প্রতিষ্ঠানটি ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বস্ত্র ও রঞ্জন খাতে এবং ৫০ মিলিয়ন ডলার পোশাক শিল্পে। এই বিনিয়োগের জন্য বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা (ঢাকা) টেক্সটাইল কোং লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছেন।
সুত্রা২৪


