29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

ডিসেম্বরে নির্বাচন হবে, ঠেকানোর সাহস কারো নেই: বিএনপি নেতা দুদু

advertisment
- Advertisement -spot_img

টবিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই বছর ডিসেম্বরে নির্বাচন হবে এবং এটি ঠেকানোর সাহস কারো নেই। তিনি দাবি করেছেন, বিএনপি প্রমাণ করবে যে ডিসেম্বরে নির্বাচন হবে এবং কোনো বাহ্যিক বাধা নির্বাচনের পথে আসতে পারবে না।

বুধবার (৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের আয়োজিত ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

দুদু অভিযোগ করেন, শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বার হত্যার জন্য আওয়ামী লীগ দায়ী। তিনি বলেন, “তারেক রহমানকে সাহস থাকলে বাংলাদেশে আসার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারাই পালিয়ে গেছেন।”

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, “আমরা আপনাদের সমর্থন করি, তবে এভাবে জনগণকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। বিএনপি রাস্তায় নামলে কী হবে, তা শেখ হাসিনার দিকে তাকিয়ে দেখুন।”

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনের উল্লেখ করে দুদু বলেন, “তিনি প্রমাণ করেছেন, একজন মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিত হতে পারে। বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ দেখিয়েছিলেন তিনি।”

দুদু আরো বলেন, আওয়ামী লীগের দাবি গণতান্ত্রিক হওয়ার বিষয়টি বাস্তবসম্মত নয়, তার মতে শেখ মুজিবুর রহমানের শাসন ছিল ফ্যাসিজমের প্রকাশ এবং বিরোধী দলকে দমন করার চেষ্টা চালানো হয়েছিল।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ