দার্শনিক ও রাষ্ট্রচিন্তক কবি ফরহাদ মজহার বলেছেন, “গণঅভ্যুত্থান কখনও আইন মেনে চলে না, এটি আইন ভাঙার জন্য হয়ে থাকে। কিন্তু আমরা উল্টোটা করেছি। আমরা জীবন দিয়েছি, আবারও শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দিয়েছি। শেখ হাসিনার ‘ভূত’ এখনো দেশের মধ্যে রয়েছে, এবং তার ফ্যাসিস্ট সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলছে।”
বুধবার (৯ এপ্রিল) লক্ষ্মীপুরে জেলা সাহিত্য সংসদের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রবন্ধ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, “ড. মুহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ বিশ্ব জয় করতে নেমেছে, কিন্তু তার ভাষ্যে ভারতীয়রা বোঝেনি যে, বাংলাদেশ এটি রক্ষা করবে, মালিক হবে না।” তিনি আরও বলেন, “যতদিন শেখ হাসিনার সংবিধান থাকবে, ততদিন সমস্যার সমাধান হবে না। আমাদের প্রস্তুতি নিতে হবে এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়ন করতে হবে।”
এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ একসাথে গণঅভ্যুত্থান সফল করে বিশ্ব জয় করতে প্রস্তুত, এবং কেউ এটি ঠেকাতে পারবে না।
এদিকে, জেলা সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডি ফোরামের উপদেষ্টা মো. আলাউদ্দিন এবং ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজের সহযোগী অধ্যাপক কবি জসিম উদ্দিন মুহাম্মদ।
সুত্রা২৪


