32 C
Dhaka
Sunday, June 21, 2026

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার আহ্বান সৌদি রাষ্ট্রদূতকে

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নেওয়ার জন্য সৌদি রাষ্ট্রদূত এসা বিন ইউসূফ বিন এসা আলদুহাইলানকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে, সৌদি আরবে বৈধ পাসপোর্টবিহীন ৬৯ হাজার বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ইস্যু/রি-ইস্যু সংক্রান্ত বিষয় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে বলেন, “সৌদি আরব বাংলাদেশের উন্নয়নে অন্যতম বৃহৎ অংশীদার। বর্তমানে সৌদি আরবে ৩.২ মিলিয়ন বাংলাদেশি বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে, যা ৪ মিলিয়নে উন্নীত করতে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করছি।”

রাষ্ট্রদূত এসা বিন ইউসূফ বিন এসা আলদুহাইলান বলেন, “সৌদি আরব সবসময় বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনশক্তি রপ্তানির পাশাপাশি, দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও সংস্কৃতির মতো খাতগুলোতে সহায়তা বিদ্যমান।”

তিনি আরও বলেন, “সৌদি সরকারের নীতিমালা অনুযায়ী, বৈধ পাসপোর্ট ছাড়া সৌদি আরবে বসবাস বা চাকরি করা সম্ভব নয়। বর্তমানে ৬৯ হাজার বাংলাদেশি নাগরিকের বৈধ পাসপোর্ট নেই, তবে সৌদি কর্তৃপক্ষ তাদের পাসপোর্ট ইস্যু/নবায়নের জন্য বাংলাদেশ সরকারের সহায়তা কামনা করছে।”

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টা মো. খোদা বখস চৌধুরীসহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ