বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী উৎসবমুখর আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
৯ এপ্রিল (বুধবার) জারি করা এক অফিস আদেশে জানানো হয়, মাদরাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় বর্ণিল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান আয়োজন করতে হবে। এ আয়োজনের মাধ্যমে জাতীয় চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব নববর্ষ উদযাপনকে গুরুত্ব দিতে হবে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বাংলা সংস্কৃতির অংশ হিসেবে এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসবের আবহ তৈরি করবে।
এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পৃথক নির্দেশনা জারি করা হয়েছিল।


