33.6 C
Dhaka
Sunday, June 21, 2026

খালেদা জিয়া দেশে ফিরছেন শিগগিরই, তারেক রহমানের ফিরে আসার সময় এখনো অনিশ্চিত

advertisment
- Advertisement -spot_img

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরে আসতে পারেন বলে জানিয়েছেন দলের নেতারা। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন, এবং তার স্বাস্থ্য পরীক্ষা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, চলতি মাসেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে, তবে নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।

বিএনপির নেতারা জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিনের চিকিৎসার পর তার শারীরিক ও মানসিকভাবে অনেক উন্নতি হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি আগের তুলনায় অনেক ভালো আছেন।”

এদিকে, তার ছেলে তারেক রহমান এর দেশে ফেরার বিষয়ে বিএনপি নেতারা এখনও কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আইনগত এবং রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

তারেক রহমান ২০০৭ সালে ওয়ান-ইলেভেন সময়ে গ্রেপ্তার হন এবং ২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। যদিও এখন তার বিরুদ্ধে অনেক মামলার নিষ্পত্তি হয়েছে এবং একমাত্র একটি মামলা বিচারাধীন রয়েছে, তবুও দেশে ফেরার ব্যাপারে তিনি নিজেই সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “দেশের জনগণ ও তার অনুসারীরা তার দেশে ফেরার অপেক্ষায় আছেন, তবে তার দেশে আসার সঠিক সময় তিনি নিজেই জানাবেন।”

এছাড়া, বিএনপির আইনজীবী কায়সার কামাল জানান, তারেক রহমানের বিরুদ্ধে থাকা অধিকাংশ মামলাই ফ্যাসিস্ট সরকার দ্বারা দায়ের করা হয়েছিল, এবং সেগুলো এখন খারিজ হয়ে গেছে। তবে, দেশে তার নিরাপত্তাসহ অন্যান্য বিষয় বিবেচনা করে তাকে দেশে ফিরতে হবে।

এখন পর্যন্ত বিএনপি নেতারা মনে করেন, আগামী সংসদ নির্বাচন অথবা নির্বাচনের তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরতে পারেন। তবে, তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নির্বাচনের তারিখ চূড়ান্ত হওয়ার আগে খুবই কম বলে মনে করছেন দলীয় নেতারা।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ